শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১৯:৪৮ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬ ২০:৫৯ পিএম
শেরপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শেরপুর-৩ (শ্রীবরদী - ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে ১২৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১১১ কেন্দ্রে বিশাল ব্যবধানে এগিয়ে আছেন ধানের শীষের প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল।
শেরপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।
এখন পর্যন্ত বিএনপি প্রার্থী মাহমুদুল রুবেল পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫৬৯ ভোট। দ্বিতীয় অবস্থানে রয়েছেন নির্বাচন বর্জন করা জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান। ১১১ কেন্দ্রে তিনি পেয়েছেন ৪১ হাজার ৫৬৩ ভোট। মাহমুদুল হক থেকে তিনি পিছিয়ে আছেন ৫৮ হাজার ৬২৩ ভোটে।
অপরদিকে বাংলাদেশ সমাজতান্ত্রীক দলের মোহাম্মদ মিজানুর রহমান এখন পর্যন্ত পেয়েছেন মাত্র ৪০৩ ভোট।
এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় নানা অনিয়মের অভিযোগ তুলে এই আসনের ভোট বর্জন করেছেন জামায়াত প্রার্থী হাফিজুর রহমান।