× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া-৬ উপনির্বাচন: ভোট পড়েছে ৪২ শতাংশ

বগুড়া অফিস

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১৮:০৪ পিএম

ভোট দেওয়ার জন্য লাইনে দাড়িয়ে আছেন নারী ভোটাররা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভোট দেওয়ার জন্য লাইনে দাড়িয়ে আছেন নারী ভোটাররা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মোট ভোট পড়েছে ৪২ দশমিক ৪৯ শতাংশ। তবে এই ভোটকাস্টে পোস্টাল ব্যালট যুক্ত করা হয়নি।

বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ৭১ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছিল।

আছিয়া খাতুন জানান, সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ১৫০টি কেন্দ্রে মোট ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে। 

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার।

সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। ২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে কেন্দ্র রয়েছে ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা