× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া-৬ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বগুড়া অফিস

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১৭:১৪ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬ ১৯:১১ পিএম

বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষৈ চলছে ভোট গণনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষৈ চলছে ভোট গণনা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার কাজ।

সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটা পর্যন্ত। 

রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, “শান্তিপূর্ণ ও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে”।

এদিকে ভোট চলাকালে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধেও কোন প্রকার সুরাহা না করারও অভিযোগ তোলেন তিনি। তবে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের কথা তুললেও আবিদুর রহমান সোহেল ভোটের না ছাড়ার ঘোষণা দেন এবং শেষ পর্যন্ত ফলাফল নিয়ে বাড়ি ফেরার কথা জানান। 

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের উপনির্বাচনে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এ ছাড়া ভোটগ্রহণে নিয়োজিত ছিলেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াড।

১৫০টি কেন্দ্রে বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা