× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, সাত দিনে হাসপাতালে ৪৬৮ জন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১৫:৪৪ পিএম

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর ভিড়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। গত এক সপ্তাহে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৪৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, এর মধ্যে ডায়রিয়া আক্রান্ত ছিলেন ১০১ জন।

বর্তমানে আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১১ জন শিশু।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। ৫০ শয্যার হাসপাতালে অতিরিক্ত রোগীর কারণে অনেকেই মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, ১ থেকে ৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিনই ডায়রিয়া রোগীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। এ সময়ে মোট ১০১ জন ডায়রিয়া রোগী ভর্তি হন।

গ্রামাঞ্চলেও ডায়রিয়ার প্রকোপ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অনেকেই হাসপাতালে না এসে গ্রামীণ চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন।

মহদিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোকছেদ আলী বলেন, প্রায় প্রতিটি গ্রামেই এখন ডায়রিয়া আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। এর মধ্যে শিশুদের সংখ্যা বেশি।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের ওয়ার্ডে শয্যা সংকট থাকায় রোগীরা বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এতে রোগী ও স্বজনদের দুর্ভোগ বাড়ছে।

হামিদুপুর ইউনিয়নের এক শিশুর মা জানান, বেড না পেয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। তবে চিকিৎসক ও নার্সদের সেবায় সন্তুষ্ট তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নূর ই আলম খুশরোজ আহমেদ বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুদের মধ্যে ডায়রিয়া বেশি দেখা যাচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসায় অধিকাংশ রোগী দ্রুত সুস্থ হয়ে উঠছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান জানান, তাপমাত্রা বৃদ্ধির কারণে পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে। হাসপাতালের শয্যা সংকট থাকলেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিদিন গড়ে ৮০ জন রোগী ভর্তি থাকছেন, যা নির্ধারিত শয্যার চেয়ে বেশি। তবুও সীমিত জনবল দিয়ে চিকিৎসা সেবা অব্যাহত রাখা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা