× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

মেডিক্যাল প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১৫:৩৬ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬ ১৬:১০ পিএম

নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া ২ শিক্ষার্থী মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ রাকিব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হওয়া ২ শিক্ষার্থী মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ রাকিব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

চাষাড়া থানাধীন চাঁদনী হাউসের সামনের রাস্তার সামনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হলেন– মোহাম্মদ ইমরান (১৪) ও মোহাম্মদ রাকিব (২৩)। তাদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বৃহস্পতিবার দুপুর একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এসব তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ দুই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা সিরাজুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে চাষাড়া  চাঁদনী হাউজ এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তারা দুজন গুলি বিদ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ মো. ইমরান ফতুল্লার পঞ্চবটি এলাকার আসমাউল হোসেনের ছেলে। ইমরান ওই এলাকার মাদ্রাসার শিক্ষার্থী। অপর গুলিবিদ্ধ শিক্ষার্থী রাকিব নারায়ণগঞ্জের ফতুল্লার হরিহর শান্ত নগর এলাকার মো. হোসেন খোকার ছেলে। রাকিব পাগলা মিসির আলি ডিগ্রী কলেজ ৩য় বর্ষের শিক্ষার্থী।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নারায়ণগঞ্জ এলাকা থেকে ২ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে এসেছে। তাদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা