× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবাননে ইসরায়েলের হামলায় হুমকির মুখে যুদ্ধবিরতি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১০:২৭ এএম

লেবাননে হামলার পর বাড়ছে যুদ্ধবিরতি ভাঙার শঙ্কা। গ্রাফিক্স:: এবিপি নিউজ

লেবাননে হামলার পর বাড়ছে যুদ্ধবিরতি ভাঙার শঙ্কা। গ্রাফিক্স:: এবিপি নিউজ

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে পড়েছে। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে উপসাগরীয় দেশগুলো।

তাদের আশঙ্কা, এই হামলাগুলো অব্যাহত থাকলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করেছে।

উপসাগরীয় দেশগুলো জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকেই তারা ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। এ পর্যন্ত প্রায় ৭ হাজার প্রজেক্টাইল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের হাবশান, সৌদি আরবের রাস তানুরা ও ইয়ানবু এবং কাতারের রাস লাফফানসহ গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি স্থাপনা রাস লাফফানের ক্ষয়ক্ষতি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর পাশাপাশি  বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্র, পানি শোধনাগার এবং আবাসিক এলাকাও হামলার শিকার হয়েছে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপসাগরীয় দেশগুলো দ্রুত এই সংঘাতের অবসান চায়। তারা মনে করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা