× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে চলছে ভোটগ্রহণ

বগুড়া অফিস ও শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ০৮:৩৯ এএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬ ০৮:৪১ এএম

বগুড়া ও শেরপুরে উপনির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া ও শেরপুরে উপনির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

বগুড়া-৬ আসনটি শূন্য হওয়ায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ আসনে বিএনপির রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে স্থগিত থাকা শেরপুর-৩ আসনেও একই সময়ে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ আসনে বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াত সমর্থিত মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ মার্কসবাদীর মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বগুড়ায় মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ধরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন।

শেরপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

দুই আসনেই নির্বাচন সুষ্ঠু করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠে রয়েছেন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

বগুড়ায় দায়িত্ব পালন করছেন ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা।

শেরপুরে রয়েছে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ১৮ জন নির্বাচন পর্যবেক্ষক। এছাড়া ইনকোয়ারি কমিটির সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়ায় ১ হাজার ৩৮২ জন পুলিশ, প্রায় ২ হাজার আনসার, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব, সেনাবাহিনী ও ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

শেরপুরে দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর ৮টি মোবাইল টিম, ১৬ প্লাটুন বিজিবি, র‍্যাবের ১৪টি টিম এবং প্রায় ১ হাজার ১৫০ পুলিশ সদস্য।

এর পাশাপাশি শেরপুরের প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ও পুলিশের বডিওর্ন ক্যামেরা স্থাপন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে ৩২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।

নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের আগে, চলাকালীন ও পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।








শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা