× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্মপাশায় নিজ দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ১৯:৩১ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬ ২০:২৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধর্মপাশায় দোকানের ভেতরে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামে বুধবার সকালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যবসায়ীর নাম মো. কামরুল ইসলাম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আলী ও মৃত কমলা বেগমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা।

স্থানীয়রা জানান, কামরুল ইসলাম দৌলতপুর গ্রামে নিজস্ব একটি মনোহারি দোকান পরিচালনা করতেন এবং প্রতিদিন দোকান বন্ধ করার পর সেখানেই রাত্রিযাপন করতেন। বুধবার ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দোকানটি খোলা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দোকান এলোমেলো অবস্থায় দেখতে পান।

এসময় দোকানের ক্যাশবাক্স খোলা ছিল। পাশেই মাটিতে পড়ে ছিলেন কামরুল ইসলামের মরদেহ। পরে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. মোকাররম হোসেন বলেন, “মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তদন্ত সাপেক্ষে জানা যাবে”।

এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, “মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা