× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ফল ব্যবসায়ীকে হত্যা, চট্টগ্রামে পাঁচজন গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ১৬:৫৯ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬ ২৩:০২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার সদর উপজেলায় ফল বিক্রেতা রবিন হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

চট্টগ্রাম মহানগরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তাররা হলেন- আরিফ (৩২), নিবির হোসেন (২৩), শামীম (২৫), রবিন (২৭) ও রুমা আক্তার (২৮)। তাদের সবার বাড়ি বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি দক্ষিণ বানিয়াপাড়া এলাকায়।

র‍্যাব জানায়, গত রবিবার সন্ধ্যায় বগুড়া শহরের ফুলবাড়ি বানিয়াপাড়া এলাকায় একটি কবরস্থানের গাছের ফল খাওয়া নিয়ে রবিন হোসেনের সঙ্গে কয়েকজনের বিরোধ হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে মীমাংসার কথা বলে তাকে একটি জঙ্গলে ডেকে নেওয়া হয়। সেখানে চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লাঠি দিয়ে তাঁকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মঙ্গলবার বগুড়া সদর থানায় হত্যা মামলা করা হয়। নিহত রবিন হোসেনের বিরুদ্ধে চারটি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।

র‍্যাব-১২ বগুড়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার পলাতক আসামিরা চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৭ ও র‍্যাব-১২ বগুড়ার এর যৌথ দল মঙ্গলবার রাত ৮টার দিকে পতেঙ্গা থানার সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। পরে একই রাতে ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় অভিযান চালিয়ে রুমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা