× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনাপোল বন্দরে ক্রেন দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ১৫:৫০ পিএম

বেনাপোল বন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শাহজাহান আলী ও আহত সোহেল হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বেনাপোল বন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শাহজাহান আলী ও আহত সোহেল হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বেনাপোল স্থলবন্দরে প্লেনশিট লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে শাহজাহান আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সোহেল হোসেন নামে আরো এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

বন্দরের টিটিআই মাঠে মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ি গ্রামের আফতাবের ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। তারা দুইজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য। বেনাপোল বন্দরের পরিচালক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

দুর্ঘটনায় আহত সোহেল হোসেন জানান, রাতে স্থলবন্দরের টিটিআই মাঠে ক্রেনের সাহায্যে একটি বাংলাদেশি ট্রাকে লোহার ভারী প্লেনশিট লোড করা হচ্ছিল। এসময় যান্ত্রিক ত্রুটি ও অসাবধানতাবশত আকস্মিক ক্রেনের তার ছিঁড়ে নিচে থাকা দুই শ্রমিকের শরীরের ওপর পড়ে। এসময় তারা দুজনই পিষ্ট হন। 

পরে সহকর্মীরা ফায়ার সার্ভিস কর্মীরাদের সহযোগিতায় তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক আব্দুল্রাহ আল মামুন বলেন, “হাসপাতালে আনার আগেই একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। অপর জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে”।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম আহমেদ জানান, রাতে বন্দরের টিটিআই মাঠে ক্রেন দিয়ে একটি বাংলাদেশি ট্রাকে লোহার প্লেনশিট লোড করা হচ্ছিল। এসময় যান্ত্রিক ত্রুটি ও অসাবধানতাবশত আকস্মিক ক্রেনের তার ছিঁড়ে নিচে থাকা দুই শ্রমিকের শরীরের ওপর পড়ে। এদের মধ্যে শ্রমিক শাহজাহান আলীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপর জনের অবস্থাও গুরুতর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা