× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈশ্বরগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ১২:২৮ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গোরস্থান সংলগ্ন এলাকায় মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাধরগোলা গ্রামের আব্দুল আলিমের ছেলে জাহিদ হাসান (১৮) এবং রাজিবপুর ইউনিয়নের হাজির উদ্দিন (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী ইজিবাইক মহাসড়ক থেকে নেমে ধীতপুর সড়কের দিকে মোড় নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী জাহিদ হাসান ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে ইজিবাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন হাজির উদ্দিন, পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী মাহমুদ হাসান জিম (১৭) গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইজিবাইকের আরও দুই যাত্রী আহত হয়েছেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা