শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ২০:০৫ পিএম
প্রতীকী ছবি
সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি ঘেরে আটল পাতার সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
উপজেলার কুলতলী গ্রামে মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মৃত ব্যক্তি হলেন, ওই গ্রামের মৃত আজিজ গাইন এর ছেলে ইয়াকুব আলী গাইন (৫৫)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে প্রচন্ড ঝড় ও বজ্রপাত শুরু হয় এ সময় ইয়াকুব আলী চিংড়ি ঘেরে আটল পাতার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
তারা আরও জানান, দূর থেকে কয়েক জন বজ্র পড়তে দেখেন। এরপর এলকাবাসী তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, বজ্রপাতে একজন মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।