× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া

গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, ডিলারকে জরিমানা

বগুড়া অফিস

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ১৮:১১ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬ ১৮:১২ পিএম

গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি, ডিলারকে জরিমানা

বগুড়ায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শহরের ঠনঠনিয়া ও গোহাইল রোডের সি অ্যান্ড বি সংলগ্ন এলাকায় মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

তিনি জানান, অভিযানে ফেরদৌস ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। অধিদপ্তর জানায়, গত ২ এপ্রিল সরকার নতুন মূল্য নির্ধারণের আগে কেনা সিলিন্ডারও ১ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হচ্ছিল, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লঙ্ঘন।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে জেলা পুলিশের একটি দল সহায়তা করে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা