× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌলভীবাজারে মাটির দেয়াল চাপায় যুবকের মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ ১৭:৩৮ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬ ১৭:৩৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় মাটির দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার পৃথীমপাশা ইউনিয়নের পৃথীমপাশা গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে মো. সেলিম মিয়া (৩৫)।

উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা বাবুল আহমদ জানান, সেলিম নিজের পুরাতন মাটির ঘর ভাঙার কাজ করছিলেন। এ সময় হঠাৎ দেয়ালের উপরের দিক ধসে তার উপর পড়ে যায়। এতে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে  তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে নিহতের মা ও বোন পবিত্র ওমরা পালনে সৌদি আরবে অবস্থান করছেন বলে জানা গেছে। তারা দেশে ফিরলে সেলিম মিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা