× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ডিজিএফআই পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ ২৩:১৬ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬ ২৩:২২ পিএম

গ্রেপ্তার মুকিত পার্থ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তার মুকিত পার্থ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে ফিলিং স্টেশনে তদারকির চেষ্টা করার সময় মুকিত পার্থ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার রনবাঘা এলাকার জোহা ফিলিং স্টেশন থেকে  সোমবার ওই যুবককে আটক করা হয়। 


তিনি নন্দীগ্রাম সদর ইউনিয়নের তেঘরী গ্রামের মনজুরুল হকের ছেলে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। 


তিনি জানান, ফিলিং স্টেশনে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইনের মধ্যে মুকিত পার্থ নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি তিনি তেল বিতরণ পদ্ধতি ও মজুত সম্পর্কে জানতে স্টেশনের ম্যানেজারের সঙ্গে কথা বলেন। তার আচরণ সন্দেহজনক মনে হলে উপস্থিত লোকজন ও কর্মচারীরা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় আনা হয়েছে।


ওসি আরও জানান, এ ঘটনায় ফিলিং স্টেশনের কর্মচারী সাত্তার আলী আকন্দ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় মুকিত পার্থকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা