প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ ২০:২৮ পিএম
জিয়া সাইবার ফোর্সের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটিতে দেলোয়ার হোসাইনকে সভাপতি, শুভ আহমেদ কাউসারকে সাধারণ সম্পাদক এবং সোহান সরকারকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিএনপির সহযোগী সংগঠন জিয়া সাইবার ফোর্সের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে দেলোয়ার হোসাইনকে সভাপতি, শুভ আহমেদ কাউসারকে সাধারণ সম্পাদক এবং সোহান সরকারকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, ৮১ সদস্যবিশিষ্ট এ কমিটি সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও যুগোপযোগী রূপে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নেতৃত্ব তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রচার-প্রচারণা জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠন সম্প্রসারণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে।
নবনিযুক্ত সভাপতি দেলোয়ার হোসাইন বলেন, জিয়া সাইবার ফোর্সকে আমরা একটি সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও কর্মীবান্ধব প্ল্যাটফর্মে রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ। ডিজিটাল যুদ্ধের এই সময়ে সত্য ও গণমানুষের কণ্ঠস্বরকে শক্তভাবে তুলে ধরাই হবে আমাদের অঙ্গীকার।