রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ ১৬:৫৭ পিএম
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিয়েছেন এএইচএম সালাউদ্দিন। যোগদান করেই রূপগঞ্জ থেকে মাদক নির্মূলসহ সব ধরনের অপরাধ দমনের অঙ্গীকার করেন তিনি।
২ এপ্রিল থেকে রুপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন এএইচএম সালাউদ্দিন। এর আগে তিনি নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করেছেন।
তার যোগদানের পূর্বে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সবজেল হোসেন। তাকে প্রত্যাহারের পর সালাউদ্দিনকে এই দায়িত্ব দেওয়া হয়।
নবনিযুক্ত ওসি সালাউদ্দিন বলেন, “আমার প্রথম লক্ষ্য হলো রূপগঞ্জ থেকে সকল ধরনের মাদক নির্মূল করা। মাদকের সঙ্গে জড়িতরা যেই হোক, কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এছাড়া থানা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, মারামারিসহ সকল ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে কাজ চালিয়ে যাব”।