কায়েতপাড়া ইউনিয়ন কৃষক দল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ ১৩:০২ পিএম
কায়েতপাড়ায় কৃষক দলের নতুন নেতৃত্ব, বায়ে সদস্য সচিব সোহেল রানা, ডানে আহ্বায়ক ফেরদৌস ফরহাদ। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ফেরদৌস ফরহাদকে আহ্বায়ক এবং সোহেল রানাকে সদস্য সচিব করা হয়েছে।
এই কমিটির অনুমোদন দেন রূপগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম বেপারী ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. উজ্জল মিয়া।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ফেরদৌস, নাঈম, ফরিদুল ইসলাম, রিপন খন্দকার ও মুক্তার হোসেন।
কার্যকরী সদস্য হিসেবে আছেন হাফিজুর রহমান শ্যামলসহ আরও অনেকে।
নবনির্বাচিত সদস্য সচিব সোহেল রানা বলেন, দলের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, কৃষক দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করবেন।
তিনি আরও বলেন, নিরীহ, নির্যাতিত ও ত্যাগী কর্মীদের নিয়ে এগিয়ে যেতে চান।
নবনির্বাচিত আহ্বায়ক ফেরদৌস ফরহাদ বলেন, কৃষক দল সব সময় কৃষক ও শ্রমজীবী মানুষের পাশে থাকবে।
তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।