× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেলের আশায় রাস্তায় ঘুম

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ ১১:৩৩ এএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬ ১১:৩৮ এএম

জ্বালানি তেলের আশায় হিলি ফিলিং স্টেশনের সামনে বিছানা পেতে ঘুমান মোটরসাইকেল চালকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জ্বালানি তেলের আশায় হিলি ফিলিং স্টেশনের সামনে বিছানা পেতে ঘুমান মোটরসাইকেল চালকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জ্বালানি তেলের আশায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় অবস্থিত হিলি ফিলিং স্টেশনে রাতভর অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকরা।

সীমিত সরবরাহের কারণে পাম্প এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ লাইন, যা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।

সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, তেল পাওয়ার আশায় অনেক বাইকার আগের রাত থেকেই পাম্প সংলগ্ন সড়কে অবস্থান নিয়েছেন। কেউ কেউ সড়কের পাশে বিছানা পেতে রাত যাপন করছেন, আবার কেউ মোটরসাইকেলের ওপর বা পাশে বসেই সময় পার করছেন।

জানা গেছে, প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছে। সীমিত এই বরাদ্দের কারণে অনেক চালকই আগেভাগে লাইনে দাঁড়িয়ে থাকছেন, যাতে অন্তত কিছু তেল পাওয়া যায়।

একাধিক মোটরসাইকেল চালক জানান, ৩০০ টাকার পরিবর্তে যদি ৫০০ টাকার তেল দেওয়া হতো, তাহলে তাদের ভোগান্তি কিছুটা কমতো।

তারা বলেন, দূর-দূরান্ত থেকে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা