নওগাঁ ও আত্রাই প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ ১০:৪৭ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬ ১০:৫৪ এএম
আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া দুই পা বিচ্ছিন্ন হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হয়েছে।
আত্রাই রেল স্টেশনে সোমবার সকালে এই ঘটনা ঘটে। তার শ্বশুর বাড়ি আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া গ্রামে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, আহত পুলিশ কনস্টেবল বাগেরহাটে কর্মরত। রাতে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে আত্রাইয়ে শ্বশুর বাড়িতে আসছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে কিছুটা গতি কমায়। এসময় এমরান মিয়া লাফ দিয়ে নামতে গেলে চাকার নিচে পড়ে যান। এতে তার দুটি পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
ওসি আরও বলেন, পরে তার শ্বশুর বাড়ির লোকজনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়।