× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাফ নদীতে এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ ০৯:৪২ এএম

নাফ নদীতে ভেসে ওঠা এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতীকী ছবি

নাফ নদীতে ভেসে ওঠা এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ভাসমান অবস্থায় এক রোহিঙ্গা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হোয়াইক্যং এলাকার নাফ নদীর মোহনা থেকে রবিবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

উদ্ধার হওয়া ব্যক্তির নাম সৈয়দ করিম। তিনি একজন রোহিঙ্গা বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন জানায়, তিনি মাছ ধরতে নাফ নদীতে গিয়েছিলেন। তবে তিনি কখন নদীতে যান, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ওসি জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গাদের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি, তবে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্তে তথ্য সংগ্রহ করছে বলেও তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা