× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে প্রসূতির মৃত্যু, তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ২১:৪১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সিজারের পর প্রসূতি এক নারীর মৃত্যু হলে রবিবার সকালে ক্ষুব্ধ স্বজনরা আহমেদ হাসপাতালে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সিজারের পর প্রসূতি এক নারীর মৃত্যু হলে রবিবার সকালে ক্ষুব্ধ স্বজনরা আহমেদ হাসপাতালে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেসরকারি আহমেদ হাসপাতালে সিজারের পর প্রসূতি এক নারীর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সভায় রবিবার বিকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, সভায় নবীনগর সরকারি হাসপাতালের সহকারী অধ্যাপক (গাইনি কনসালট্যান্ট) ডা. দেলোয়ার হোসেনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে ঘটনাটি খতিয়ে দেখে প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট হাসপাতালের স্থাপনের বৈধতা, চিকিৎসা কার্যক্রম এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

উল্লেখ্য, শনিবার, রাতে সিজারের পর প্রসূতি নারীর মৃত্যু হলে রবিবার  সকালে ক্ষুব্ধ স্বজনরা আহমেদ হাসপাতালে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ করেন এবং দায়ীদের শাস্তির দাবি জানান। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা