নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১৯:০২ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬ ১৯:৪৩ পিএম
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাপের কামড়ে সামির (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামে রবিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সামির ওই গ্রামের সোহরাফ মিয়ার ছেলে। শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমআর মুজিব এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "ছেলেটিকে একাধিকবার সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সামির তার চাচার সঙ্গে ফসলি জমি দেখতে যায়। জমির আইল ধরে হাঁটার সময় একটি সাপ সামিরকে কামড় দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।