× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে পেট্রোল আনলোড করার সময় পাম্পে আগুন

গৌরনদী (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১৮:৫৫ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬ ১৮:৫৯ পিএম

রাস্তার উপর পেট্রোলবাহী লরিতে আগুন জ্বলছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাস্তার উপর পেট্রোলবাহী লরিতে আগুন জ্বলছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের গৌরনদীতে একটি ফিলিং স্টেশনে পেট্রোল আনলোড করার সময় অগুন লাগার ঘটনা ঘটেছে।

সদর উপজেলার সেন্ট পিটার ফিলিং স্টেশনে রবিবার এ ঘটনা ঘটে। এতে পাম্পের সামনের অংশ আংশিক পুড়ে যায়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। বিষিয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের একটি তেলবাহী লরি স্টেশনে পেট্রোল আনলোড করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাম্পের সামনের অংশে। এতে তেল নেওয়ার জন্য অপেক্ষমাণ একটি মাহিন্দ্রা ও দুটি মোটরসাইকেল পুড়ে যায়।

আগুন লাগার পরপরই এলাকায় চিৎকার-চেঁচামেচি শুরু হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় লরির চালক মো. আলমগীর হোসেন জীবনের ঝুঁকি নিয়ে আগুন লাগা গাড়িটি পাম্প এলাকা থেকে সড়কের ওপর সরিয়ে নেন। পরে লরিটি সম্পূর্ণরূপে পুড়ে যায়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

মো. ইব্রাহীম জানান, বরিশাল নগরীতে মেঘনা ডিপো থেকে জ্বালানী তেল নিয়ে একটি লড়ি গৌরনদী পৌরসভার নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে আসে। লড়ি থেকে তেল খালাসের সময় হঠাৎ করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তখন চালক দ্রুত লড়িটি ফিলিং ষ্টেশন থেকে বের করে সামনে রাস্তার উপর নিয়ে আসে। তাৎক্ষনিক ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে।

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, অগ্নিকান্ডে ফিলিং ষ্টেশনের ও লড়িতে থাকা জ্বালানী তেলের কোন ক্ষতি হয়নি। তবে পাম্পের সামনে রাখা একটি থ্রি হুইলার ও একটি মোটর সাইকেল পুড়ে গেছে। এছাড়াও লড়ির বাইরের রং পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেট্রোল আনলোড করার সময় সৃষ্ট স্পার্কিং থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। চালক দ্রুততার সাথে লড়িটি ফিলিং ষ্টেশন থেকে বের করে রাস্তায় নিয়ে আসে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, “আগুন ফিলিং ষ্টেশনের রিজার্ভ ট্যাংকিতে যেতে পারেনি। লড়ি বের করা সময় আগুন ফিলিং ষ্টেশনের সামনে থাকা একটি থ্রি হুইলার ও একটি মোটর সাইকেল পুড়ে গেছে। আরো একটি মোটর সাইকেলের আংশিক ক্ষতি হয়েছে”।

তিনি জানান, লড়িতে তিনটি চেম্বারে ৭ হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল ছিলো। একটি চেম্বারে এ অগ্নিকান্ড হয়েছে। তবে জ্বালানী তেলের কোন ক্ষতি হয়নি

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা