× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থানার ভেতরেই নারী ব্যাংকার ও ছেলেকে মারধর, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১৮:১৭ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬ ১৮:২১ পিএম

সাবেক ছাত্রদল নেতা জিসান বিন জামান। ফাইল ছবি

সাবেক ছাত্রদল নেতা জিসান বিন জামান। ফাইল ছবি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জিডি প্রত্যাহার করতে গিয়ে থানার ডিউটি অফিসারের কক্ষে মারধরের শিকার হয়েছেন নারী ব্যাংকার ও তার কলেজ পড়ুয়া ছেলে। মারধরের ঘটনায় গ্রেপ্তার হয়েছে সাবেক ছাত্রদল নেতা জিসান বিন জামান। তিনি বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়ন বিএনপি সভাপতি ও ব্যবসায়ী আক্তারুজ্জামানের ছেলে।

বালিয়াকান্দি থানার ডিউটি অফিসারের কক্ষে শনিবার রাত ৮টার দিকে এ মারধরের ঘটনা ঘটে। 

এ ঘটনায় বালিয়াকান্দি অগ্রণী ব্যাংক এসএমই শাখার কর্মকর্তা আকতারী পারভীন হ্যাপি বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলাসূত্রে জানা গেছে,  বালিয়াকান্দি অগ্রণী এসএমই শাখার কর্মকর্তা আকতারী পারভীন হ্যাপির ছেলে রাতুল রেজা রুপ ও তার সমসপুর গ্রামের বন্ধু মাবরুক গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বালিয়কান্দি ওয়াপদা মোড়ের ভাই ভাই ফিলিং ষ্টেশনে জ্বালানি সংগ্রহ করতে যায়। ভীড় থাকায় মামুনের মুদি দোকানের সামনে বাইক রেখে কন্টেনার নিয়ে দুই বন্ধু জ্বালানি তেল সংগ্রহ করতে পাম্পে যায়। তেল না পেয়ে ফিরে এসে দেখেন, তাদের বাইক নেই। এর পর অনেক খোঁজাখুঁজি করে বাইক না পেয়ে বেলা ১টার দিকে আকতারী পারভীন হ্যাপি ও তার ছেলে রাতুল রেজা রুপ বালিযাকান্দি থানায় একটি জিডি করেন।
পরে বাইকটি উদ্ধার হলে রাত ৭টার দিকে জিডি প্রত্যাহার করতে আকতারী পারভীন ও তার ছেলে রাতুল রেজাসহ ৪ জন থানায় যান।
এ সময় বিএনপি নেতা আক্তারুজ্জামান ও তার ছেলে জিসান থানায় উপস্থিত হন। জিডির করার ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে আকতারী পারভীন হ্যাপি ও তার ছেলে রাতুল রেজাকে থানার ডিউটি অফিসারের কক্ষে পুলিশের উপস্থিতিতে মারধর করা হয়।
এসময় পুলিশ সাবেক ছাত্রদল নেতা জিসানকে আটক করে। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “!এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।”
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা