× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জোর করে চাকরি থেকে অব্যাহতি দিয়েছিলেন বেনজীর আহমেদ: পুনর্বহালের দাবি

বগুড়া অফিস

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১৭:৪৪ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬ ১৭:৪৫ পিএম

জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ তুলে চাকরিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক সার্জেন্ট মো. শাহিন কাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জোরপূর্বক চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ তুলে চাকরিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক সার্জেন্ট মো. শাহিন কাদির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাকরিতে পুনর্বহালের দাবিতে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক সার্জেন্ট মো. শাহিন কাদির।

আয়োজিত সংবাদ সম্মেলনে রবিবার দুপুর একটার দিকে তিনি তার চাকরিচ্যুতির পেছনে রাজনৈতিক বৈষম্য ও জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে শাহিন কাদির বলেন, “তিনি ২০১১ সালে বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে যোগদান করেন। ২০১৩ সালের ৩ নভেম্বর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।” তবে এই অব্যাহতি স্বেচ্ছায় নয়, বরং জোরপূর্বক নেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, “তৎকালীন সময়ে সরকারবিরোধী আন্দোলন দমনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু নির্দেশনা পালন না করায় তাকে ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে তাকে সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করা হয় এবং পরে সেটিকে স্বেচ্ছায় অব্যাহতির আবেদন হিসেবে দেখানো হয়।” ওই আবেদনে উল্লেখ করা হয় যে, তিনি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় চাকরি ছাড়ছেন—যা তিনি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।

শাহিন কাদির বলেন, সে সময় ভয়ের কারণে তিনি আইনি প্রতিকার চাইতে পারেননি। বরং ওই সময় তিনি ও তার পরিবার নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর তিনি পুনর্বহালের জন্য পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। সংশ্লিষ্ট দপ্তর থেকে পুনর্বহালের সুপারিশ করা হলেও তা বাস্তবায়ন হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি পুনরায় সরকারের কাছে চাকরিতে ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা