× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে কোনও টিকার সংকট নেই: স্বাস্থ্য সচিব

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১৩:১০ পিএম

পাবনা সদর উপজেলায় রবিবার হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাবনা সদর উপজেলায় রবিবার হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশে কোনো ধরনের টিকার সংকট আপাতত নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী।

পাবনা সদর উপজেলার চরঘোষপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রবিবার সকালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কামরুজ্জামান চৌধুরী বলেন, সরকারের তরফ থেকে ৬০৪ কোটি টাকার ১০ ধরনের টিকার ক্রয় প্রস্তাব অনুমোদনের পর আমরা ইউনিসেফকে চিঠি দিয়েছি। ইউনিসেফ এগুলো সরাসরি সরবরাহ করবে। ইউনিসেফ থেকে দ্রুত সংক্রমণ প্রতিরোধের টিকাগুলো নিচ্ছি। আমার মনে হয়- দেশে কোনো ধরনের টিকার সংকট আপাতত নেই।

এসময় জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে পাবনার উচ্চঝুঁকির ৪টি উপজেলায় টিকাদান ক্যাম্পেইন চলছে। পাবনা সদর উপজেলায় ৫৫ হাজার ৬৫৭ জন, ঈশ্বরদী উপজেলায় ২৮ হাজার ৫৫৮ জন, আটঘরিয়া উপজেলায় ১৯ হাজার ৫০ জন এবং বেড়া উপজেলায় ৪১ হাজার ৭২৩ জন শিশুকে টিকা দেওয়া হবে।

পাবনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পাবনা জেনারেল হাসপাতালে ২০ জন হাম আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ৪১ জন। এ পর্যন্ত চলতি বছরে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৩ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা