× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে যথেষ্ট টিকার মজুদ রয়েছে: জিয়া উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১৩:১০ পিএম

বাকেরগঞ্জের টিকা ক্যাম্পে রবিবার সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জিয়া উদ্দিন হায়দার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাকেরগঞ্জের টিকা ক্যাম্পে রবিবার সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন জিয়া উদ্দিন হায়দার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬। বাকেরগঞ্জের দুধল্মৌ নাজিম মৃধার বাড়ির সংলগ্ন টিকা ক্যাম্পে রবিবার সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশালে খালেদা জিয়ার স্বাস্থ্য উপদেষ্টা জিয়া উদ্দিন হায়দার।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ টিকার মজুদ রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রথমে টিকা প্রদান করা হচ্ছে এবং পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

তিনি অভিভাবকদের হাম ও রুবেলা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান।

উদ্বোধনের পর শিশুদের টিকা প্রদান করা হয়। বরিশাল বিভাগের চারটি উপজেলায় বর্তমানে টিকাদান কার্যক্রম চলছে।

বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ৪ এপ্রিল পর্যন্ত বিভাগে হামে চারজনের মৃত্যু হয়েছে এবং সন্দেহজনক হামে আরও একজনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮৫ জন রোগী। তাদের মধ্যে ২৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ৬১২ জন বলেও জানিয়েছে বরিশাল স্বাস্থ্য বিভাগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা