× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে কর্নেল অলির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ১৮:২২ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬ ১৮:৫১ পিএম

চন্দনাইশে কর্নেল অলি আহমেদের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের ঝাড়ু মিছিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চন্দনাইশে কর্নেল অলি আহমেদের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের ঝাড়ু মিছিল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ করে তার প্রতিবাদে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। 

চট্টগ্রামের চন্দনাইশে শনিবার বিকেলে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

বিক্ষোভ মিছিলে ঝাড়ু হাতে দেখা যায় বিএনপির নেতা-কর্মীদের। তারা ‘জামায়াত-শিবিরের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘তারেক জিয়ার ঘাঁটি, চন্দনাইশের মাটি’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। 

মিছিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী অংশ নেন। 

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ করে তার প্রতিবাদে এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে। মিছিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী অংশ নেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ


মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিএনপির এক নেতা বলেন, কর্নেল অলি এখন পরাজিত হয়ে পাগল হয়ে গেছেন। বয়সের ভারে তিনি এলোমেলো কথা বলছেন।

তিনি আরও বলেন, কর্নেল অলি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করেছেন। এখন তিনি বেইমানি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। 

বিক্ষোভ সমাবেশের ব্যানারে অভিযোগ করা হয়, কর্নেল অলি আহমেদ এক-এগারোর কুশীলব ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। এ ছাড়া এলডিপি সভাপতির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগও আনা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা