× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ১৬:৩৬ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬ ১৭:০১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজার সদরের খরুলিয়ায় পিকআপ ও মোটর সাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত। এসময় একজন গুরুতর আহত হয়েছেন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান, রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ পরিদর্শক মো. নাছির উদ্দিন।
নিহতরা হলেন- কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকা মো. সানি ও মো. জিসান। 

আরো পড়ুন: যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও আরোহী নিহত

তবে আহত যুবকের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি বলে জানান হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।
স্থানীয়দের বরাতে নাছির উদ্দিন বলেন, দুপুরে খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় কক্সবাজারমুখি মোটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে ৩ জন আরোহী আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত যুবকের অবস্থা শঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে গেলেও মোটর সাইকেল পুলিশ জব্দ করেছে বলে জানান, হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।
নাছির উদ্দিন জানান, নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা