× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউসিটিসিতে প্রথম আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের উদ্যোগ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ১৫:৫৯ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬ ১৭:০৫ পিএম

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম।

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম।

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)-এ প্রথম আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহিদ হোসেন শরীফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউসিটিসি-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান।

সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিকমানের একটি কনফারেন্স আয়োজনের মাধ্যমে ইউসিটিসি দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ কনফারেন্সের মাধ্যমে দেশি-বিদেশি গবেষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে এবং শিক্ষার্থীদের গবেষণামুখী কার্যক্রম আরও গতিশীল হবে।

 

সভায় কনফারেন্সের সম্ভাব্য সময়সূচি হিসেবে ২০২৬ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ নির্ধারণের প্রস্তাব করা হয়। একই সঙ্গে কনফারেন্সের থিম নির্ধারণ, সাব-কমিটি গঠন, গবেষণাপত্র আহ্বান (কল ফর পেপারস) প্রকাশ, এবং আন্তর্জাতিক জার্নালে নির্বাচিত প্রবন্ধ প্রকাশের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরেন ইউসিটিসি’র সিএসই বিভাগের প্রফেসর ও অ্যাডভাইজর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। 

সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইউসিটিসির প্রথম আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে আয়োজন করা সম্ভব হবে এবং এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা