× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটবলের মাইকিং নিয়ে সংঘর্ষ: পুলিশসহ আহত শতাধিক

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ১৫:৪৮ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬ ১৭:২৯ পিএম

ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে শনিবার সকালে সংঘর্ষ হয়েছে উপজেলার চার গ্রামের মানুষের মধ্যে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভাঙ্গায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে শনিবার সকালে সংঘর্ষ হয়েছে উপজেলার চার গ্রামের মানুষের মধ্যে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলার মাইকিং নিয়ে পূর্ব শত্রুতার জেরে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।

উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজার এলাকায়  শনিবার সকাল ৭টার দিকে সংঘর্ষ শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে।

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ফুটবল খেলার মাইকিং করা নিয়ে মুনসুরাবাদ ও খাপুরা গ্রামের যুবকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার বিকালে খাপুরা গ্রামের দুই যুবককে মারধরের ঘটনা ঘটে।
পরে এ ঘটনায় মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া চার গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শনিবার সকালে বিরোধ নতুন করে দানা বাঁধলে দুই পক্ষের সহস্রাধিক মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে শুরুতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যৌথ অভিযান চালায়। তাদের হস্তক্ষেপে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষ চলাকালে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। সেই ঘটনার জের ধরেই শনিবার সকালে পুনরায় সংঘর্ষ শুরু হয়। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি শান্ত রয়েছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা