× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীগঞ্জ

গ্যাস লাইটার কারখানায় আগুন, ৭ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ১৪:৪৫ পিএম

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬ ১৪:৫১ পিএম

কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানায় শনিবার আগুন লাগে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানায় শনিবার আগুন লাগে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকার কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় শনিবার দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর এলাকায় অবস্থিত ওই কারখানায় শনিবার দুপুর ১টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, কদমতলী গোল চত্বর এলাকায় অবস্থিত গ্যাস লাইটার তৈরির কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পরে আশেপাশের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ৭টি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেও জানায় ফায়ার সার্ভিস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা