× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গায় চার গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ২৫

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ০৮:৪০ এএম

ফরিদপুরের ভাঙ্গায় চার গ্রামের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় মুনসুরাবাদ এলাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় চার গ্রামের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় মুনসুরাবাদ এলাকা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পূর্বের বিরোধকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সন্ধ্যার দিকে এ সংঘর্ষের সূচনা হলে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বললে তারা জানায়, কয়েকদিন আগে মুনসুরাবাদ এলাকার কিছু যুবক ফুটবল খেলার ঘোষণা দিতে মাইকিং করছিল। এ সময় পাশের খাপুরা গ্রামের যুবকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

সেই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি ধীরে ধীরে সংঘর্ষের দিকে গড়ায় বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও জানায় শুক্রবার বিকালে মুনসুরাবাদের কয়েকজন যুবক খাপুরা গ্রামের দুইজনকে মারধর করলে উত্তেজনা চরমে পৌঁছে যায়। এর জের ধরে খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন একত্রিত হয়ে পাল্টা আক্রমণ চালায়। এতে সংঘর্ষ আরও বিস্তৃত আকার ধারণ করে।

এ সময় মুনসুরাবাদ বাজার কমিটির সভাপতি জিন্নাত মোল্লাও হামলার শিকার হন। এবং উভয় পক্ষ একপর্যায়ে দেশীয় অস্ত্র, ঢাল, সরকি, রামদা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং জনজীবন স্থবির হয়ে পড়ে বলেও জানান স্থানীয়রা।

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ভাঙ্গা থানার এসআই মামুন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

তিনি আরও জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা