× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক সপ্তাহের ভেতর ব‌রিশালে ফুটপাতের অ‌বৈধ স্থাপনা অপসার‌ণের নি‌র্দেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ২০:০৩ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬ ২০:০৫ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ব‌রিশাল নগরীর ফুটপাত, রাস্তা ও জনসাধার‌ণের ব‌্যবহার্য জায়গায় অ‌বৈধ স্থাপনা আগামী এক সপ্তাহের ভেতর নিজ দা‌য়ি‌ত্বে অপসার‌ণের জন‌্য নো‌টিশ জা‌রি ক‌রে‌ছে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশন। 

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌ন প্রশাসকের মি‌ডিয়া সেল থে‌কে শুক্রবার বিকা‌লে বিষয়‌টি নি‌শ্চিত করা হয়। 

মি‌ডিয়া সে‌লের এড‌মিন সাকলাইন মোস্তাক জানান, সি‌টি প্রশাসক বিল‌কিস আক্তার জাহান শি‌রি‌ণের নি‌র্দেশে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ফুটপাত, রাস্তা এবং জনসাধারণের ব্যবহার্য জায়গায় অবৈধ দোকান ও স্থাপনা আগামী ১০ এপ্রিলের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের জন্য বিশেষভাবে অনুরোধ করে নো‌টিশ দেয়া হ‌য়ে‌ছে। ১০ এপ্রিল এর পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সি‌টি কর‌পো‌রেশন।

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের প্রশাসক বিল‌কিস আক্তার জাহান শি‌রিণ জা‌নি‌য়ে‌ছেন, আমার জন্ম এই শহ‌রে। আ‌মি জা‌নি এই শহ‌রে কি কি সমস‌্যা র‌য়ে‌ছে। ব‌রিশাল নগরীর অ‌ধিকাংশ ফুটপা‌ত অ‌বৈধ দখ‌লে র‌য়ে‌ছে, জনসাধারণ চলাচল কর‌তে পা‌রে না। এসব আর সহ‌্য করা হ‌বে না। সময় ‌বে‌ধেঁ দেওয়া হ‌য়ে‌ছে। ওই সম‌য়ের ম‌ধ্যে নি‌জের অ‌বৈধ স্থাপনা নি‌জে না সরা‌লে আমরা সেগু‌লো উ‌চ্ছে‌দে ব‌্যবস্থা নে‌বো।

অন‌্যদি‌কে সিটি কর্পোরেশন এর যাবতীয় সেবা নিয়ে সমস্যা, অভিযোগ, পরামর্শ ও সম্ভাবনা জানাতে ০১৬১৬১৬৪৬৯৬ ও ০১৭৩০৪৪১৩৩৫ এই দুই‌টি নম্ব‌রের হোয়াটস অ‌্যা‌পে ছবি ও ভিডিও সহকারে সরাসরি প্রশাসক বরাবর পাঠানোর জন‌্য নগরবাসীর প্রতি অনু‌রোধ জানা‌নো হ‌য়ে‌ছে সি‌টি কর‌পো‌রেশ‌নের পক্ষ থে‌কে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা