বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১৮:৪৭ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬ ১৮:৫৪ পিএম
প্রতীকি ছবি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাভা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর নাগাইশ পীরবক্সী গ্রামে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন: কুমিল্লায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত |
নিহত নাভা আক্তার ওই গ্রামের হাফেজ ফিরোজ মিয়ার মেয়ে। তিনি নাগাইশ জাহিদুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকার ইউপি সদস্য মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় নাভা। একপর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।