× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালমনিরহাট

জমি বিরোধে চাচাদের ‘হামলায়’ ভাতিজার মৃত্যু

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১৮:৪৩ পিএম

নিহত আকতারুজ্জামান। ছবি: সংগৃহীত

নিহত আকতারুজ্জামান। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচাদের লাঠির আঘাতে গুরুতর আহত ভাতিজা আকতারুজ্জামানের (৩০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আকতারুজ্জামান উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ফকিরপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ফকিরপাড়া এলাকায় আকতারুজ্জামানের নানির বসতভিটার জমি নিয়ে তার চাচাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত বৃহস্পতিবার বিকালে চাচারা সংঘবদ্ধ হয়ে আকতারুজ্জামানের ওপর হামলা চালায়। এ সময় লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন।
স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর অভিযুক্ত দুই চাচা শাহিনুর ও নুরুজ্জামান পালিয়ে যায়। তবে স্থানীয়রা মতিন (৪০) নামে অপর এক চাচাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা