চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১৮:৪৩ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬ ১৮:৪৭ পিএম
সূর্যে কড়া রোদে উত্তপ্ত চুয়াডাঙ্গা জেলা পরিষদের সামনের সড়ক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার তাপমাত্রা পৌঁছেছে প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। প্রখর রোদ আর তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান শুক্রবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার একই সময়ে তাপমাত্রা ছিল ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বোচ্চ ছিল।
আরো পড়ুন: বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা: ‘হিটস্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু |
তিনি আরও জানান, মাঝারি তাপপ্রবাহ চলছে এ অঞ্চলে। আগামী দুদিন তাপমাত্রা আরও একটু বাড়বে।