× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক ট্রলারেই ৪০ কোরাল, বিক্রি পৌনে ২ লাখে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১৭:১৭ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬ ১৭:৩৪ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে বড় সাইজের ৪০টি কোরাল মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে বড় সাইজের ৪০টি কোরাল মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে বড় সাইজের ৪০টি কোরাল মাছ। দীর্ঘদিন পর জালে বিপুল পরিমাণ কোরাল ধরা পড়ায় জ্বালানি সংকটে দিশেহারা জেলেদের মুখে হাসি ফুটেছে। 

মাছগুলো শুক্রবার সকালে মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

মৎস্য বন্দর সূত্র জানায়, ট্রলারের মাঝি কাদের ও তার সঙ্গীরা সাগরে মাছ ধরতে গিয়ে এই বড় সাফল্য পান। শুক্রবার সকালে মাছগুলো নিলামে তোলা হলে প্রতি মণ ৪৯ হাজার টাকা দরে বিক্রি হয়। সাড়ে তিন মণ ওজনের এই ৪০টি মাছের মোট বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। সেই হিসেবে প্রতি কেজি কোরাল মাছের দাম পড়েছে প্রায় ১,২২৫ টাকা।

আরো পড়ুন: এক জালে ১১০০ লাল কোরাল, ৩১ লাখ টাকায় বিক্রি

স্থানীয়রা জানান, মহিপুর মৎস্য বন্দরে একসঙ্গে এত কোরাল মাছ সচরাচর দেখা যায় না। মাছগুলো দেখতে এবং দরদাম জানতে সকাল থেকেই বন্দরে মানুষের আনাগোনা ছিল চোখে পড়ার মতো।

ট্রলারের মাঝি কাদের বলেন, “দীর্ঘদিন পরে এত কোরাল মাছ পেয়ে আমরা খুবই খুশি। প্রায় দুই মাস পর ভালো কিছু মাছ পেলাম। সাগরে মাছ মাছ পাই না অনেক দিন। তারমধ্যে এখন আবার তেলের সংকট তারমধ্যে এই মাছ কটা পেয়ে আমাদের কষ্ট কিছুটা হলেও কমবে”।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “সাগরে বিভিন্ন সময়ে প্রাকৃতিক কারণে মাছের প্রাপ্যতা কমে যায়। তবে নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করায় মাছের উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। জেলেদের ধৈর্য ধরে নিয়ম মেনে মাছ ধরতে হবে। তাহলে ভবিষ্যতে আরও ভালো ফল পাওয়া যাবে”।

তিনি আরও বলেন, “কোরাল মাছ একটি মূল্যবান প্রজাতির মাছ। এ ধরনের মাছ বেশি ধরা পড়া সামুদ্রিক জীব বৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা