× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফসলি জমির মাটি কাটার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১৬:২৪ পিএম

উপজেলা যুবলীগ নেতা এস এম বাকী বিল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপজেলা যুবলীগ নেতা এস এম বাকী বিল্লাহ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুরে ফসলি জমির মাটি কেটে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা যুবলীগ নেতা এস এম বাকী বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

উপজেলার মানিকদীপা গ্রাম থেকে শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

এস এম বাকী বিল্লাহ শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে ফসলি জমির মাটি কাটার অভিযোগে করা একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বাকী বিল্লাহ নিজ বাড়িতেই অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পরে বাড়ির পাশ থেকেই তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরও জানান, তদন্ত ও রেকর্ড অনুযায়ী ওই যুবলীগ নেতার নামে থানায় অন্য কোনো মামলা বা অভিযোগ নেই। কেবল ফসলি জমির মাটি কাটার মামলাটিতেই তার বিরুদ্ধে পরোয়ানা ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা