× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১৫:৩২ পিএম

সড়কের ডিভাইডারে ধাক্কা খাওয়ার পর বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সড়কের ডিভাইডারে ধাক্কা খাওয়ার পর বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

উপজেলার নলকা ইউনিয়নের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে শুক্রবার বেলা ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, “উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাসটি নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়”।

খবর পাওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা