× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নকল

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মাস্টার্সের ২৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১৪:৪২ পিএম

আপডেট : ০৩ এপ্রিল ২০২৬ ১৪:৪৩ পিএম

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় নকল করার অভিযোগে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ২৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির এক সভায় বিভিন্ন কলেজ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পর্যবেক্ষক ও পরীক্ষকদের উত্থাপিত অভিযোগ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, অধিকাংশ শিক্ষার্থীর বিরুদ্ধে ‘ঘ’ ধারায় শাস্তি আরোপ করা হয়েছে, যার ফলে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া কয়েকজন শিক্ষার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী এক বছর পরীক্ষায় অংশগ্রহণের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ঝুমা আক্তার, আফরিন আক্তার, চয়ন সাহা, আছমা আক্তার, রাব্বি মিয়া ও ওমর ফারুক। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. আশরাফ, শান্তা আক্তার, মোসা. নিপা আক্তার ও মোসা. ফাতেমা আক্তার। সমাজবিজ্ঞান বিভাগের মৌসুমী আক্তার, সমাজকর্ম বিভাগে উম্মে হানি, অর্থনীতি বিভাগে প্রিয়াংকা দাস, হিসাববিজ্ঞান বিভাগে সাফা মারওয়া তাহেরা এবং ব্যবস্থাপনা বিভাগের রেহেনা আক্তার শাস্তির আওতায় পড়েছেন।রসায়ন বিজ্ঞান বিভাগের মারুফা আক্তার, আব্দুল হালিম খান, মোসা. মুক্তা আক্তার ও মোশারফ হোসেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের সানজিদা আক্তার, দিপঙ্কর পাল ঐক্য ও ফাতেমা আক্তার; প্রাণিবিদ্যা বিভাগে সুরাইয়া আক্তার ও লাইলি বেগম এবং গণিত বিভাগে মো. ফয়জুল্লাহ শাস্তিপ্রাপ্ত হয়েছেন।

এ বিষয়ে শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান জানান, জাতীয় বিশ্বিবদ্যালয়ের নিয়ম অনুযায়ী যারা অসুদপায় অবলম্বন করেছে তাদের শাস্তি দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা