× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীর অটোরিকশা চালক টুলি বেগমকে প্রধানমন্ত্রীর উপহার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১৪:১০ পিএম

রাজশাহীতে টুলি বেগমের হাতে সহায়তা তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহীতে টুলি বেগমের হাতে সহায়তা তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহীর বড়গাছি এলাকায় অটোরিকশা চালিয়ে জীবনযাপন করা টুলি বেগমের কাছে উপহার ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেন।

এ সময় টুলি বেগমকে একটি নতুন অটোরিকশা ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।  প্রতিনিধিদল তার পাশে থাকার আশ্বাসও দেয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ও সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে, টুলি বেগমের সংগ্রামী জীবনের গল্প গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে।

পরবর্তীতে অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ নেওয়া হয় এবং সহায়তা প্রদান করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা