নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ ১৩:০৩ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬ ১৩:০৪ পিএম
বরিশাল জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ ইমনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা শেষে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে মো. আবুল কালাম আজাদ ৪৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সহ-সভাপতি পদে শেখ মেহেদী হাসান শাহীন ৪৮৯ ভোট পেয়ে প্রমম বিজয়ী এবং সৈয়দ মাসুম মিয়া রেজা ৪২৬ ভোট পেয়ে দ্বিতীয় বিজয়ী হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ ইমন ৪৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অর্থ-সম্পাদক পদে জাহিদুল ইসলাম পান্না ৪৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
যুগ্ম-সম্পাদক পদে মো. তারেক আল ইমরান ৪৬২ ভোট পেয়ে প্রথম ও সাইয়েদ রহমান সোহেল ৪০২ ভোট পেয়ে দ্বিতীয় বিজয়ী হয়েছেন।
নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন হারুন অর রশিদ, সাইফুল আলম, পারভেজ বেপারী ও গোলাম মোর্তজা তপু।
নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে থাকা নির্বাচন উপ-পরিষদের আহবায়ক সাদিকুর রহমান বেসরকারি ফলাফল নিশ্চিত করেছেন।