× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিককে হাতকড়া পরানো সেই এসিল্যান্ডকে বদলি

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ২৩:০৯ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৬ ২৩:১৩ পিএম

সহকারী কমিশনার ফয়সাল আল নুর। ফাইল ফটো

সহকারী কমিশনার ফয়সাল আল নুর। ফাইল ফটো

কুমিল্লার চান্দিনা উপজেলা ভূমি অফিসে সাংবাদিকদের হাতে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার বিতর্কের মধ্যেই ফয়সাল আল নুরকে সহকারী কমিশনার (ভূমি) থেকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি এখন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির আদেশে সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে পদায়ন অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের বিষয়টি অবগত করতে অনুলিপি প্রেরণ করা হয়েছে।

এর আগে, বুধবার দৈনিক মানবজমিন পত্রিকার দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল ও দৈনিক আমার শহর পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলীমের খালাতো বোনের নামজারি সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে দুপুরে তারা জানতে চেয়েছিল শুনানি হবে কি না জানতে চাইলে অকথ্য ভাষায় কথা বললে মোবাইলে ঘটনা ধারণ করতে চাইলে এসিল্যান্ড ক্ষিপ্ত হয়ে পড়েন। পুলিশ ডেকে তাদের হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়। সেখানে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং ভিডিও মুছে ফেলা হয়। পরে মুচলেকা নিয়ে ছাড়া হয়। এতে সাংবাদিক মহল নিন্দা জানালে দ্রুত তাকে সিলেট বদলি করা হয়।

কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, "ঘটনার বিষয়টি উপরস্থ কর্মকর্তারা অবগত হয় এবং নতুন কর্মস্থলে ফয়সাল আল নুরকে পাঠানো হয়েছে"।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা