× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে ২ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১৮:৩০ পিএম

ফেনীতে বৃহস্পতিবার দুপুরে ২ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৩৫১ টাকার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে বৃহস্পতিবার দুপুরে ২ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৩৫১ টাকার জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে ২ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৩৫১ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ফেনী ব্যাটালিয়ন।

জায়লস্করস্থ সদর দপ্তরে মাদকগুলোবৃহস্পতিবার দুপুরে  ধ্বংস করা হয় এসব মাদক। মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান।

অনুষ্ঠানে বিজিবি ফেনী ব্যাটালিয়ন বিগত ১ নভেম্বর ২০২৪ থেকে ৩১ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত মালিকবিহীন অবস্থায় জব্দকৃত মাদকদ্রব্য- ৩,৬২৯ বোতল বিভিন্ন প্রকার মদ, ২,০৯৭ বোতল ফেন্সিডিল, ৩০৬ ক্যান, ৭৬৫ বোতল বিয়ার, ২৩০ কেজি গাঁজা, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১,২২,৭০৯ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট, ৪০ পিস ডার্বিন ক্রিম, ১০ বোতল কোটা মাদক ও ১ লিটার বাংলা মদ ধ্বংস করা হয়েছে।
এছাড়াও মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান, এডি মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট চয়ন বড়ুয়া, ফেনী কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগীয় কর্মকর্তা বিকাশ সরকার, ফেনী র‌্যাব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান, ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন।
কর্নেল রকিবুল হাসান বলেন, “মাদকদ্রব্য এমন একটি অপশক্তি যা শুধমাত্র যুব সমাজকেই ধ্বংস করে না, পরিবার তথা সমাজে অশান্তিসহ নানাবিধ সমস্যার সৃষ্টি করে।”
তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সার্বজনীন প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। সীমান্তে মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা