× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে পৃথক সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১৭:৪০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজার শহর ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এর মধ্যে শহরের বিজিবি ক্যাম্প অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আরোহী সহ দুইজন এবং টেকনাফের মেরিন ড্রাইভে মোটর সাইকেলের ধাক্কায় পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছে।

পৃথক এসব দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের বাইসপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটর সাইকেল গ্যারেজের কর্মচারী মোহাম্মদ কামরুল (১৮), বিজিবি ক্যাম্প এলাকায় বসবাসকারি মহেশখালী উপজেলার বাসিন্দা কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার মৃত সিকদার আলীর ছেলে ইসহাক আহমদ (৬৫)।

স্থানীয়দের বরাতে কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, দুপুর ১ টার কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় বাস টার্মিনালমুখি একটি দ্রুত গতির মোটর সাইকেল এক পথচারীকে ধাক্কায় দেয়। এতে মোটর সাইকেল আরোহীও গাড়ী থেকে ছিটকে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা আহতদের চাপা দেয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় টেকনাফমুখি একটি মোটর সাইকেলের ধাক্কায় ইসহাক আহমদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয় বলে জানিয়েছেন বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

তিনি বলেন, “কক্সবাজার বেড়াতে আসা দুই পর্যটক মোটর সাইকেলটি ভাড়া নিয়ে টেকনাফ যাচ্ছিল। পথিমধ্যে মারিশবুনিয়া এলাকায় পৌঁছলে সড়ক পার হওয়ার সময় পথচারী ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন”।

ঘটনার পর মোটর সাইকেল আরোহীরা পালিয়ে গেলেও গাড়ীটি জব্দ করা হয়েছে বলে জানান, পরিদর্শক দুর্জয় বিশ্বাস।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মো. শহীদুল আলম জানান, দুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৩ ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

নিহতদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা