নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১৩:৩৭ পিএম
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে ঘরোয়া মতবিনিময়ে অংশ নেন আসিফ মাহমুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চরমোনাই মাহফিলে অংশ নিতে সকালে দরবারে পৌঁছেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বাধীন এনসিপির একটি প্রতিনিধি দল।
তারা বৃহস্পতিবার ফজর নামাজের পর আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর বয়ানে বসেন এবং বয়ান শেষে সংক্ষিপ্ত ঘরোয়া মতবিনিময়ে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, এনসিপির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক ও ন্যাশনাল ওলামা এলায়েন্স এর সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা সাবেক ডাকসু ভিপি প্রার্থী আব্দুল কাদের, জাতীয় ছাত্রশক্তি নেতা যোবায়ের হোসেনসহ অন্যান্যরা।
এনসিপি নেতারা বৃহস্পতিবার সারাদিন চরমোনাইতে অবস্থান করবেন।