× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমিরাতে ড্রোনের আঘাতে প্রাণ গেল কুমিল্লার শাহ আলমের

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১৩:২৬ পিএম

মো. শাহ আলম ভূঁইয়া। ফাইল ছবি

মো. শাহ আলম ভূঁইয়া। ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

দেশটির দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় বুধবার বাংলাদেশের সময় সকাল ৮টায় (স্থানীয় সময় ভোর ৬টা) এ ঘটনা ঘটে।

নিহত মো. শাহ আলম ভূঁইয়া (৫০) ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের ইসমাইল ভূঁইয়া বাড়ির হানিফ ভূঁইয়ার মেজ ছেলে। তিনি চার সন্তানের জনক। তিনমাসের ছুটি শেষ করে গত বছর কর্মস্থলে ফিরে গিয়েছিলেন তিনি।

পরিবার  সূত্রে জানা গেছে, বুধবার ভোরে দিব্বা আল-ফুজাইরাহ এলাকায় বিপদসংকেত বাজানো হলে লোকজন নিরাপদ স্থানে সরে যেতে থাকে। এ সময় কাজে যাওয়ার পথে শাহ আলম ভূঁইয়া ড্রোনের ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের দাবি, ইরান থেকে ছোড়া একটি ড্রোন ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ ওই এলাকায় গিয়ে পড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণপাড়ায় নিহতের পরিবারে শোকের মাতম শুরু হয়। স্থানীয়রা দ্রুত নিহতের মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, শাহ আলম ২০১৩ সাল থেকে আরব আমিরাত প্রবাসী। তার এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, নিহতের পরিবারের সঙ্গে বৃহস্পতিবার সকালে দেখা করে সমবেদনা জানিয়ে এসেছি। তার মরদেহ দেশে আনার ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে কাজ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা