× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় রেস্তোরাঁর দেয়াল ধসে বৃদ্ধ নিহত

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১৩:০১ পিএম

কুমিল্লায় রেস্তোরাঁর দেয়াল ধসে এক বৃদ্ধ নিহত হন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লায় রেস্তোরাঁর দেয়াল ধসে এক বৃদ্ধ নিহত হন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লায় একটি রেস্তোরাঁর দেয়াল ধসে মো. আবদুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

জেলার বাগুর বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামাদ দেবিদ্বার উপজেলার মাশিকারা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান,  ধসে পড়া সৈনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটির দেয়াল ছিল ইটের গাঁথুনির। তবে এতে কোনও রড ব্যবহার করা হয়নি। সকাল সাড়ে আটটার দিকে হঠাৎ বিকট শব্দে দেয়ালটি ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই আবদুস সামাদের মৃত্যু হয়। তিনি ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন। ওই রেস্তোরাঁর মালিক মিজানুর রহমান তার জামাতা।

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, আমরা খবর পাওয়ার আগেই নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এটি টিনশেড বিল্ডিং ছিল। ভবন নির্মাণে কোনো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা